ভ্যাকসিনের আওতায় দেশের ১ কোটি ৯৬ লাখ মানুষ

ভ্যাকসিনের আওতায় দেশের ১ কোটি ৯৬ লাখ মানুষ

উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ০০:৩০

দেশের ১ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৬২০ জন মানুষ করোনা (কোভিড-১৯) টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৬৯ হাজার ৪৪৭ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৯ লাখ ২ হাজার ১৭৩ জন।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮৬ লাখ ৪৩ হাজার ৫০ আর নারী ৬১ লাখ ২৬ হাজার ৩৯৭ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৩০ লাখ ৯৮ হাজার ৬৩ আর নারী ১৮ লাখ ৪ হাজার ১১০ জন।

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ৪ লাখ ৭৯ হাজার ৬০ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ৭০ লাখ ৩৯ হাজার ১৮৩ জন।
ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৭৭ হাজার ৮৪৫ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ২০ লাখ ৭৫ হাজার ৫৩২ জন।

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৬৫ লাখ ৬৫ হাজার ৫০২ এবং নারী ৩৯ লাখ ১৩ হাজার ৫৫৮ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪৬ লাখ ৫৮ হাজার ৯৯৭ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ২৯ লাখ ৫৬ হাজার ৪০৫ এবং নারী ১৭ লাখ ২ হাজার ৫৯২ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৯ হাজার ৯৭ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৬৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এদিকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৩৮ লাখ ৯৭ হাজার ৫২৮ এবং নারী ৩১ লাখ ৪১ হাজার ৬৫৫ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৬৮ লাখ ২৭ হাজার ৩৮৩ জন প্রথম ডোজ এবং ২ লাখ ১১ হাজার ৮০০ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩৭ লাখ ৮১ হাজার ১৬২ এবং নারী ৩০ লাখ ৪৬ হাজার ২২১ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১ লাখ ১৬ হাজার ৩৬৬ জন পুরুষ এবং নারী ৯৫ হাজার ৪৩৪ জন।

ঢাকার ৭টি কেন্দ্রে ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৭৭ হাজার ৮৪৫ জন। এদের মধ্যে পুরুষ ৬৬ হাজার ৩১১ এবং নারী ১১ হাজার ৫৩৪ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ২৭ হাজার ৫৯০ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৪৮ এবং নারী ৭ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ২৩ হাজার ৬৩ জন পুরুষ এবং নারী ৪ হাজার ৭৫২৭ জন।

এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা নিয়েছেন ২০ লাখ ৭৫ হাজার ৫৩২ জন। এদের মধ্যে পুরুষ ১২ লাখ ১১ হাজার ৭৭২ এবং নারী ৮ লাখ ৬৩ হাজার ৭৬০ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২০ লাখ ৭১ হাজার ৭৬৪ জন প্রথম ডোজ এবং ৩ হাজার ৭৮৬ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১২ লাখ ৯ হাজার ৫৪৩ এবং নারী ৮ লাখ ৬২ হাজার ২০৩ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ২ হাজার ২২৯ জন পুরুষ এবং নারী ১ হাজার ৫৫৭ জন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading