২০টি স্বর্ণবার আত্মসাতের অভিযোগে ডিবির ওসিসহ গ্রেপ্তার ৬

২০টি স্বর্ণবার আত্মসাতের অভিযোগে ডিবির ওসিসহ গ্রেপ্তার ৬

উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ০৭:৫৫

চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর ২০টি স্বর্ণের বার আটকের নামে আত্মসাত করার অভিযোগে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।পথিমধ্যে ফেনী জেলার ফতেহপুর রেলক্রসিং এলাকায় গোপাল কান্তি দাশের গাড়ি আটক করে ডিবি পুলিশ।

মঙ্গলবার(১০ আগস্ট) রাতেই তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাদের কাছ থেকে আত্মসাতকৃত ২০টি স্বর্ণের বারের মধ্যে ১৫টি বার উদ্ধার করা হয়েছে। ফেনী জেলা পুলিশ সুপার নুরুন্নবী খন্দকার এসব তথ্য নিশ্চিত করেছেন। গোপল কান্তি দাশ নামের চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ী ২০টি স্বর্ণের বার নিয়ে ঢাকায় যাচ্ছিলেন গত রবিবার। গ্রেপ্তারকৃতরা হলেন- ওসি সাইফুল ইসলাম ভূঁইয়া, এস আই মোতাহের হোসেন, এস আই মিজানুর রহমান, এস আই নুরুল হক এবং এ এসআই অভিজিত বড়ুয়া ও মাসুদ রানা।

এরপর তার কাছ থেকে ২০টি স্বর্ণের বার নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় ব্যবসায়ী গোপল সোমবার ফেনী জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করলে প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা পান পুলিশ সুপার। পরে মঙ্গলবার রাতে ডিবির ওসি সাইফুল ইসলাম ভুঁইয়াসহ ৬ জনকে ক্লোজ করে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় রাতেই মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে উদ্ধারকৃত স্বর্ণবারগুলো বৈধ নাকি অবৈধ সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading