দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ০২:০০

দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়ে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী দু’দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। পরের ৫দিনে দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবনতা হ্রাস পেতে পারে।

গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ভোলায় ৬৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া তেঁতুলিয়ায় ৫৬, রংপুরে ৪০, ফেনী ৩৯, বদলগাছীতে ৩৬, কুমিল্লায় ৩৫ ও রাজশাহীতে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

এছাড়া সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোনিন্ম তাপমাত্রা রাজশাহী, রাজারহাট ও রাঙ্গামাটিতে ২৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম তাপমাত্রা ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার এবং আজ সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে এবং সূর্যোদয় ভোর ০৫ টা ৩২ মিনিটে।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ূর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ূ বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading