আবারো নতুন ভাবে জুটি বেধেছেন মহেশ-পূজা

আবারো নতুন ভাবে জুটি বেধেছেন মহেশ-পূজা

উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ০৮:৩৫

দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা মহেশ বাবুল। অভিনয় ক‌্যারিয়ারে অনেক ব‌্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন মহেশ-ত্রিবিক্রম ও থম‌্যান। এতে প্রথবার জুটি বেঁধে অভিনয় করেন পূজা হেগড়ে। প্রায় আড়াই বছর পর আবারো রোমান্স করতে যাচ্ছেন মহেশ-পূজা।

পরিচালক ত্রিবিক্রম ‘এসএসএমবি২৮’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করছেন। এতে জুটি বেঁধে অভিনয় করবেন মহেশ বাবু ও পূজা হেগড়ে। সিনেমাটিতে এ জুটিকে রোমান্স করতে দেখা যাবে। চলচ্চিত্রটির অন‌্যান‌্য চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি। তবে এর সংগীত পরিচালনা করবেন থম‌্যান। এ চলচ্চিত্রে তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন মহেশ-ত্রিবিক্রম ও থম‌্যান।

আগামী সেপ্টেম্বরে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে, তবে কবে নাগাদ শুটিং শুরু হবে তা চূড়ান্ত হয়নি। হারিকা অ‌্যান্ড হাসিন ক্রিয়েশন্সের ব‌্যানারে নির্মিত হবে এটি। ২০২২ সালে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

‘সরকারু বারি পাতা’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মহেশ বাবু। এটি পরিচালনা করছেন পরশুরাম। এতে মহেশ বাবুর বিপরীতে দেখা যাবে কীর্তি সুরেশকে। ২০২২ সালের জানুয়ারিতে এ সিনেমা মুক্তির কথা রয়েছে। এছাড়া ‘মেজর’ নামে একটি সিনেমা প্রযোজনা করছেন মহেশ।

ইউডি/কেএস

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading