করোনা: চট্টগ্রামে আরও ১২ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ০৮:৪৫
চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১২ জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৭৭২ জনের।
বুধবার (১১ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের পিসিআর ল্যাবসমূহে সর্বমোট ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৭২ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৪৪৪ জন এবং বিভিন্ন উপজেলায় ৩২৮ জন।
মারা যাওয়া ১২ জনের মধ্যে মহানগরীর আট জন আর বিভিন্ন উপজেলার চার জন। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মোট ১ হাজার ৯৪ জন মারা গেছেন। এ পর্যন্ত চট্টগ্রাম নগর ও জেলায় করোনা শনাক্ত হয়েছে মোট ৯২ হাজার ৬৭৯ জনের।
ইউডি/কেএস

