করোনা: মমেক হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু

করোনা: মমেক হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ১০:২২

ময়মনসিংহ মেডিকেলে কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় চার জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ছয় জনের।

বুধবার (১১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি রোগীর চাপ আবারও বেড়েছে। হাসপাতালের আইসিইউতে ২০ জনসহ মোট ৪২৪ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনা ও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ৬৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, মঙ্গলবার ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ‌্যান্টিজেন টেস্টে মোট ১২৮৩ টি নমুনা পরীক্ষা করে নতুন ৩৯১ জনের করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩০.৪৮ শতাংশ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading