করোনা: রামেকে আরও ১০ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ১১:০০
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ আগস্ট) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১০ জনের মধ্যে তিনজন করোনা পজিটিভ ছিলেন। চারজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর তিনজন করোনা নেগেটিভ ছিলেন। তারা শ্বাসকষ্টে মারা যান। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এটিই এ মাসে সর্বনিম্ন মৃত্যু। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।
মৃত ১০ জনের মধ্যে রাজশাহীর দুইজন, পাবনার তিনজন, নওগাঁর দুইজন, চাঁপাইনবাবগঞ্জের একজন এবং নাটোরের দুইজন রোগী ছিলেন। গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৩৪৩ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।
ইউডি/কেএস

