মূল্য সূচকের উত্থান-পতনে চলছে লেনদেন
উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ১১:০৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১১ আগস্ট) মূল্য সূচকের উত্থান-পতনে চলছে লেনদেন। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১০টা ৪৮ মিনিটে ডিএসইতে ৫৪৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬২৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৩৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৮৫ পয়েন্টে।
বুধবার ডিএসইতে ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।
দেশের অপর পুঁজিবাজার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ১৬ কোটি ৫৯ লাখ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

