দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করলো গ্লোবাল ইন্স্যুরেন্স

দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করলো গ্লোবাল ইন্স্যুরেন্স

উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ১১:২৫

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড। মঙ্গলবার (৯ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। খবর-ডিএসই।

সর্বশেষ প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ০৩ পয়সা লোকসান হয়েছিল। অন্যদিকে প্রথম দুই প্রান্তিকে তথা হিসাববছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৬ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৯৭ পয়সা। দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৮৩ পয়সা, যা গত বছর একই সময়ে ২ টাকা ০২ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৯১ পয়সা।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading