১৭ আগস্ট এমবি ফার্মার পর্ষদ সভা
উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ১১:৩০
আগামী মঙ্গলবার (১৭ আগস্ট) পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমবি ফার্মা লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা মঙ্গলবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। খবর-ডিএসই।
সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর,২০২০, ৩১ ডিসেম্বর, ২০২০ ও ৩১ মার্চ, ২০২১ সমাপ্ত তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানিটি।

