করোনা: দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৩৭
উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| পটুয়াখালী| আপডেট ১৮:৪০
দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৩৯৮ জনে।
বুধবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪২০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৪ হাজার ৮ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৪৩০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮২ লাখ ৫৬ হাজার ৪৭১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮০ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১০৫ জন। এছাড়া চট্টগ্রামে ৫৪, রাজশাহীতে ১০, খুলনায় ২০, বরিশালে ৮, সিলেটে ২৩, রংপুরে ৬ এবং ময়মনসিংহে ১১ জন মারা গেছেন।

