ডেঙ্গু: দেশে গত ২৪ ঘন্টায় শনাক্ত ২১৩

ডেঙ্গু: দেশে গত ২৪ ঘন্টায় শনাক্ত ২১৩

উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| পটুয়াখালী| আপডেট ১৮:৫০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ২১৩ জনের। এদের মধ্যে ১৮৮ জনই ঢাকার, আর ঢাকার বাইরে ২৫ জন। এছাড়া এ পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ২২ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯০৭ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৮৪১ জন, আর বাকি ৬৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ আগস্ট পর্যন্ত ৫ হাজার ১৯২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৪ হাজার ২৬৩ জন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading