রাজধানীতে অস্ত্র, ইয়াবাসহ গ্রেপ্তার ১
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১| আপডেট ১৫:০৪
ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। ইউসুফ ভাণ্ডারী (৪০) নামের এই ব্যক্তিকে বুধবার রাতে চাঁদ উদ্যান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার মো. ফজলুল হক জানিয়েছেন।
তিনি বলেন, তার কাছে একটি ওয়ান শুটার গান ও ১৪১টি ইয়াবা পাওয়া গেছে। “ইউসুফ ও তার সহযোগীরা ভূমি দখল এবং চাঁদাবাজি, মাদক ব্যবসা, চুরি, ডাকাতিসহ নানা অপকর্মে জড়িত,” বলেন র্যাব কর্মকর্তা ফজলুল হক। ইউসুফের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও তিনি জানান।

