‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত’

‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত’

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১| আপডেট ১৬:১০
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান যে জড়িত- এটা দিনের আলোর মতো সত্য বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। একইসঙ্গে তিনি বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে । এ ব্যাপারে কোনো শিথিলতা নেই। অবশ্যই একদিন পলাতকদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।
বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আইনমন্ত্রী আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে গুলশানে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ সব কথা বলেন।
তিনি বলেন, হয়তো আপনারা বলবেন, জিয়াকে আসামি করা হয়নি কেন? আমি বলবো- যেহেতু জিয়াউর রহমান ১৯৮১ সালে হত্যার শিকার হয়েছেন, সেজন্য তাকে আসামি করা হয়নি। কারণ আমাদের আইনে মরণোত্তর বিচারের কোনো বিধান নেই। সেই জন্য আইনের বাইরে গিয়ে শুধু তামাশা করার জন্য একজনকে সাজা দেওয়া হবে না। কিন্তু এই হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত, তার সাক্ষ্য-প্রমাণ ইনশাআল্লাহ একটি কমিশন গঠনের মাধ্যমে জনসম্মুখে উপস্থাপন করা হবে।
আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যতদিন থাকবে, আমার মনে হয় বঙ্গবন্ধুর অনুসারী একজন থাকলেও পলাতক হত্যাকারীদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। সেই ক্ষেত্রে আমাদের প্রক্রিয়া অব্যাহত আছে। এই চলমান প্রক্রিয়ার বিষয়ে বিশদ কিছু বলতে গেলে, তার ব্যাঘাত ঘটবে। সে জন্য শুধু বলবো তাদের ফিরিয়ে আনার প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।
ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading