ট্রলের শিকার হচ্ছেন অভিনেত্রী দর্শনা

ট্রলের শিকার হচ্ছেন অভিনেত্রী দর্শনা

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১| আপডেট ০৮:৩৫

টলিউডের অভিনেত্রী দর্শনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় । রবীন্দ্র সংগীতে একটি নাচ পরিবেশন করেন অভিনেত্রী দর্শনা বণিক। ব্যাকলেস (পিঠখোলা) ব্লাউজ পরে রবীন্দ্র নৃত্যের উপস্থপনা নিয়ে ট্রলের শিকার হচ্ছেন এ অভিনেত্রী।

অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ব্যোমকেশ সিরিজে তার করা হেনা মল্লিকের চরিত্রটি দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছে। এছাড়া বহু মিউজিক ভিডিওতে কাজ করেছেন দর্শনা। পরিচালক সৌম্যজিৎ আদকের ওয়েব সিরিজ ‘অল্প হলেও সত্যি’ নামক গল্পে সৌরভ দাসের বিপরীতেও দেখা গেছে তাকে। এছাড়া তেলুগু ছবিতেও কাজ করেছেন তিনি।

বির্তকের শুরুটা হয় দর্শনার পোশাক নির্বাচন নিয়ে। ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী। এই দিন কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে নিজের ফেসবুক পেজে একটি নাচের ভিডিও শেয়ার করেছেন তিনি। ফেসবুক ও ইনস্টাগ্রাম দুই জায়গায় তার এই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। হলুদ শাড়ির সঙ্গে ফিতায় বাঁধা ব্যাকলেস ব্লাউজ, খোঁপায় সুন্দর করে সাজানো জুঁই ফুলের মালা। ‘আমার মন মানে না’ গানটিতে পা মেলান তিনি।

নেট দুনিয়ায় তার ফলোয়ার প্রায় লাখ ছুঁই ছুঁই। মডেল-অভিনেত্রী দর্শনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। এই ভিডিওতে অনেকে দর্শনার নাচের প্রশংসা করলেও, কেউ কেউ আবার পোশাকের জন্য তাকে নিয়ে ট্রল করতে ছাড়েননি। সমালোচনার মূলে ছিল দর্শনার পিঠখোলা ব্লাউজ। স্লিভলেস ব্লাউজের সঙ্গে রবীন্দ্রনৃত্য যেন কিছুতেই মানতে পারছেন না সমালোচকরা।

কেউ লিখেছেন, ‘উদ্দেশ্যটা কী? রবি ঠাকুরকে শ্রদ্ধা জানানো, নাকি পিঠখোলা ব্লাউজ পরে শরীর দেখিয়ে নিজের প্রচার?’ আবার কেউ কেউ দর্শনার রুচিবোধ নিয়েও প্রশ্ন তোলেন। কেউ লিখেছেন, ‘কবিগুরুকে শ্রদ্ধা জানানোর জন্য পিঠখোলা হাতকাটা ব্লাউজটা না পরলেই ভালো লাগত’।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading