করোনা: রামেকে আরও মৃত্যু ১৩

করোনা: রামেকে আরও মৃত্যু ১৩

উত্তরদক্ষিণ| শুক্রবার, ১৩ আগস্ট ২০২১| আপডেট ০৯:১০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

তিনি জানান, নতুন করে মারা যাওয়া ১৩ জনের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। সাতজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর একজন করোনা নেগেটিভ ছিলেন। তিনি শ্বাসকষ্টে মারা যান।

মৃত ১৩ জনের মধ্যে রাজশাহীর ৮ জন, পাবনার ৩ জন এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ১ জন করে রোগী ছিলেন। গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৩২৫ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading