পুত্রবধূর সঙ্গে অভিমান করে গায়ে আগুন দেওয়া শাশুড়ির মৃত্যু

পুত্রবধূর সঙ্গে অভিমান করে গায়ে আগুন দেওয়া শাশুড়ির মৃত্যু

উত্তরদক্ষিণ| শুক্রবার, ১৩ আগস্ট ২০২১| আপডেট ০৯:২০

ময়মনসিংহের তারাকান্দায় পুত্রবধূর সঙ্গে অভিমান করে ঘরের দরজা আটকে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন শাশুড়ি ছুলে বেগম (৬৫)। এতে তার শরীরের অধিকাংশ পুড়ে যায়। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বকশীমূল গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৩ আগস্ট) সকালে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ।

ছুলে বেগম উপজেলার বকশীমুল গ্রামের মইদুল ওরফে মজু মিয়ার স্ত্রী। তিনি স্থানীয় বাজারে পিঠা বিক্রি করে সংসার চালাতেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মিজানুর রহমান জানান, সকালে ছুলে বেগমের একমাত্র ছেলে রফিকুলের স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এরপর অভিমান করে ছুলে বেগম নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যেতে পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ওসি আবুল খায়ের জানান, পারিবারিক কলহের কারণে এমন ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading