করোনা: ১৯ দিন পর মৃত্যু সংখ্যা নামল ২০০ এর নিচে

করোনা: ১৯ দিন পর মৃত্যু সংখ্যা নামল ২০০ এর নিচে

উত্তরদক্ষিণ| শুক্রবার, ১৩ আগস্ট ২০২১| আপডেট ১৮:৩০

১৯ দিন পর একদিনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যু সংখ্যা নামল ২০০ এর নিচে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮১০ জনে। এর আগে ২০০ এর নিচে সবশেষ গত ২৪ জুলাই ১৯৫ জনের মৃত্যু হয়েছিল। অন্যদিকে, এক দিনে নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৬৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জনে।

আজ শুক্রবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৭৩ হাজার ৫২২ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪১ হাজার ৭৫১ জনের। পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ৬৪১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৮৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৩ লাখ ৪২ হাজার ১৯০টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading