ডেঙ্গু: একদিনে হাসপাতালে ভর্তি আরও ২১১

ডেঙ্গু: একদিনে হাসপাতালে ভর্তি আরও ২১১
ডেঙ্গু

উত্তরদক্ষিণ| শুক্রবার, ১৩ আগস্ট ২০২১| আপডেট ১৮:১০

ডেঙ্গুর প্রকোপ কমছেই না। প্রতিদিনই একই হারে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে আরও ২১১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শুধু রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ২১০ জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ জন।

আজ শুক্রবার (১৩ আগস্ট) সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমােট ভর্তি হওয়া রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫২ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৮৪ জনসহ অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমােট রােগী ভর্তি হয়েছেন ৬৮ জন।

অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে আজ (১৩ আগস্ট) পর্যন্ত হাসপাতালে সর্বমােট রােগী ভর্তি হয়েছে ৫ হাজার ৬৪৫ জন। তাদের মধ্য থেকে একইসময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত হয়েছেন চার হাজার ৬৬৯ জন রোগী।

অধিদপ্তরের রােগতত্ত্ব, রােগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৫টি মৃত্যুর তথ্য পাঠানো হলেও আইইডিসিআর এখনও কোনো মৃত্যুর পর্যালােচনা শেষ করেনি এবং কোনো মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেনি।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading