হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে

হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে

উত্তরদক্ষিণ| শনিবার, ১৪ আগস্ট ২০২১| আপডেট ০০:৩৫

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় দেশের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

শুক্রবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখলী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুন) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পরবর্তী দু’দিনে বৃষ্টিপাতের প্রবনতা বাড়তে পারে।

পরের ৫ দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ সন্দ্বীপে ৮৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ভোলা ৬১, ফেনী ৫৪, পটুয়াখালী ৫২, কুমিল্লা ৫০, চট্টগ্রাম ৪৮, সিলেট ৪৬ ও মাইজদীকোটে ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

এছাড়া সারাদেশের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে । শুক্রবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৮ডিগ্রি সেলসিয়াস এবং মংলা, ফেনী ও কুতুবদিয়ায় সর্বনিন্ম ২৫ দশমিক শুন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ূর অক্ষের বাড়তি অংশ পাঞ্জাব, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ূ বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

আজ শনিবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩৩ মিনিটে এবং সূর্যোদয় ভোর ৫ টা ৩৩ মিনিটে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading