৬ প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে
উত্তরদক্ষিণ| শনিবার, ১৪ আগস্ট ২০২১| আপডেট ০২:০০
আফগানিস্তানে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আরও ছয়টি প্রাদেশিক রাজধানী দখল করেছে তালেবান।
শুক্রবার (১৩ আগস্ট) হেরাত দখলের পরপর এসব শহর দখল করে তারা। সবমিলিয়ে তালেবান এ পর্যন্ত ১৮টি প্রাদেশিক রাজধানী দখল করেছে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।
আল-জাজিরা জানিয়েছে, হেরাত দখলের কয়েক ঘণ্টার মাথায় বাদঘিস প্রদেশের রাজধানী কালা-ই নও, ঘুর প্রদেশের রাজধানী ফিরুজ কোহ, লোগারের রাজধানী পুল-ই আলম, উরুজগানের রাজধানী টেরাকট, হেলমান্দের লস্কর গাহ এবং দক্ষিণের প্রদেশ জাবুলের রাজধানী কালাত দখল করে।
বৃহস্পতিবার রাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কান্দাহার শহর দখল করে তালেবান। শুক্রবার সকালেই তারা রাজধানী কাবুলের পশ্চিমের গুরুত্বপূর্ণ প্রাদেশিক রাজধানী হেরাত দখল করে তারা।
জাবুলের প্রাদেশিক কাউন্সিল প্রধান আত্তা জান হকবায়ান জানিয়েছেন, কালাত শহরের কাছে থাকা শিবির থেকে সরকারি সেনারা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন।

