ডেঙ্গু: একদিনে হাসপাতালে ভর্তি আরও ২৫৭ রোগী

ডেঙ্গু: একদিনে হাসপাতালে ভর্তি আরও ২৫৭ রোগী

উত্তরদক্ষিণ| শনিবার, ১৪ আগস্ট ২০২১| আপডেট ১৯:৫৮

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২১৯ জনই ঢাকার বাসিন্দা। বাকিরা ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তর আরও জানায়, বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৪০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৯৫৪ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার ৯০২ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে চার হাজার ৮৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তাদের মধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৪টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading