হাইতিতে ৭ মাত্রার ভূমিকম্প

হাইতিতে ৭ মাত্রার ভূমিকম্প

উত্তরদক্ষিণ| শনিবার, ১৪ আগস্ট ২০২১| আপডেট ১৯:৫৫

ক্যারিবিয়ান রাষ্ট্র হাইতির পশ্চিমাঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭। আজ শনিবার (১৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ তথ্য জানায়। খবর রয়টার্সের।

ইউএসজিএস জানায়, পেটিট ট্রু দে নিপ্পস শহর থেকে ৮ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। অবশ্য ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) থেকে জানানো হয়, এই অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ওই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করেনি যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা বিভাগ।

ইউডি/বিকে

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading