গণটিকাদানে সবুজ সংকেত: জোগান নিয়ে চিন্তা
উত্তরদক্ষিণ| শনিবার, ১৪ আগস্ট ২০২১| আপডেট ২২:০০
করোনাভাইরাসের ভ্যাকসিনের ব্যাপারে আগ্রহ দেখা না গেলেও সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দেশ সবচেয়ে বিপর্যস্ত মধ্যে পড়ায় এখন মানুষ ছুটছে টিকাকেন্দ্রে। প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে খবর মিলছে, চাহিদার তুলনায় মানুষের ভিড় বেশি হওয়ায় অনেককেই ফিরতে হচ্ছে টিকা না নিয়ে।
সরকার গণটিকাদান শুরু করায় কিছুটা স্বস্তি দেখা দিলেও মানুষ যেভাবে টিকাকেন্দ্রে হুমড়ি খেয়ে পড়ছে, সবার জন্য টিকার জোগান নিয়ে চিন্তাও করতে হচ্ছে।
৭ অগাস্ট থেকে এক সপ্তাহে কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। পরে লক্ষ্যমাত্রা অনেক কমিয়ে শনিবার থেকে পরীক্ষামূলকভাবে গণটিকাদান শুরু হয়।
এই কর্মসূচির পর ১৪ অগাস্ট থেকে আবার গণটিকাদান কর্মসূচি শুরু করার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এখন অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, আবার এই কর্মসূচি চলবে কিনা, তা নিশ্চিত নয়। টিকার পর্যাপ্ততার ওপর পুরো বিষয়টি নির্ভর করছে।
এদিকে ভ্যাকসিন পেতে আগের রাত থেকেই লাইন ধরছেন অনেক মানুষজন। কিন্তু বিপুল চাহিদার তুলনায় টিকা কম থাকায় শেষ পর্যন্ত অনেককেই ফিরিয়ে দিতে হচ্ছে।

