‘বিশ্বাসে দাঁড়াই’ গ্লোবাল মিউজিক স্ট্রিমিং মঞ্চে বাংলাদেশের প্রথম খ্রিস্টিয়ান গান

‘বিশ্বাসে দাঁড়াই’ গ্লোবাল মিউজিক স্ট্রিমিং মঞ্চে বাংলাদেশের প্রথম খ্রিস্টিয়ান গান

উত্তরদক্ষিণ| রবিবার, ১৫ আগস্ট ২০২১| আপডেট ১৬:২০

‘বিশ্বাসে দাঁড়াই’ গানটি গত শুক্রবার (১৩ আগস্ট) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে যা বাংলাদেশ থেকে এই ধারার প্রথম গান। “বিশ্বাসে দাঁড়াই” বিশ্বব্যাপী মিউজিক স্ট্রিমিংয়ে বাংলা খ্রিস্টিয়ান ধারার সূচনা।

সমসাময়িক খ্রিস্টিয়ান/ গসপেল সংগীত সারা বিশ্বে সঙ্গীতের একটি জনপ্রিয় ধারা, তবে বাংলাদেশ থেকে এই ধারার একটিও গান আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রকাশিত নেই। এখানে “বিশ্বাসে দাঁড়াই” সেই শূন্যতা পূরণ করেছে। এটি এখন বিশ্বব্যাপী ইউটিউব, স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, সাউন্ডক্লাউড, ডিজার, প্যান্ডোরাসহ অন্যান্য মিউজিক স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে।

“বিশ্বাসে দাঁড়াই” বিশ্বাসের একটি গান। এটি ঘোষণা করে সেই বিশ্বাসের উৎস এবং শক্তি সম্পর্কে যা আমাদের কঠিন সময়ে আশা যোগায়। গানটি ২০২০ সালে কোভিড-১৯ মহামারীর প্রথম দিকের দিনগুলিতে লেখা হয়েছিল, যখন সবাই ভারী হৃদয়ে এবং মৃত্যুভয় নিয়ে ঘরে বন্দি হয়ে ছিল। এই গানটি ছিল সেই সময়ে শক্তি ও উৎসাহের আশা জাগানোর জন্য, যা সকলকে স্মরণ করিয়ে দেয় বিশ্বাস করতে, নির্ভর করতে সর্বশক্তিমান ঈশ্বরের উপর, যিনি সবকিছু সম্ভব করতে পারেন।

এই গানটি প্রকাশের মাধ্যমে স্টিভ ফেবিয়ান হন গ্লোবাল মিউজিক প্ল্যাটফর্মে স্বীকৃত বাংলাদেশের প্রথম বাংলা খ্রিস্টিয়ান শিল্পী। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন স্টিভ ফেবিয়ান।

স্টিভ বলেছেন, “বিশ্বসে দাঁড়াই গানটি বলছে বিশ্বাসের উপর দাঁড়ানোর কথা, অদেখাকে দেখার কথা, এবং এই গানেও সেটিই ঘটেছে। গানটি সীমানা অতিক্রম করছে, বাংলা খ্রিস্টিয়ান সঙ্গীতকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাচ্ছে। এটাই বিশ্বাসের কাজ।”

এর আগে স্টিভ একটি ইংরেজি একক এবং একটি পিয়ানো অ্যালবাম প্রকাশ করেছিলেন, যার মাধ্যমে তিনি ইউটিউব, স্পটিফাই এবং অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মে অফিসিয়াল শিল্পী হিসেবে স্বীকৃত হন।

স্টিভ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলেন, সে আরো বাংলা খ্রিস্টিয়ান গান প্রকাশ করার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন, এবং আশা করেন বাংলাদেশ থেকে অনেক খ্রিস্টিয়ান সঙ্গীতশিল্পীদের দেখতে পাবেন এই বিশ্বব্যাপী মঞ্চে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading