করোনা: রাজশাহী মেডিক্যালে ৯ জনের মৃত্যু

করোনা: রাজশাহী মেডিক্যালে ৯ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ| বুধবার, ১৮ আগস্ট ২০২১| আপডেট ০৯:৪০

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যালে কলেজ (রামেক) হাসপাতালে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, মারা যাওয়া ৯ জনের মধ্যে চার জনের করোনা পজিটিভ ছিলো। পাঁচ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুই দিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

মৃত ৯ জনের মধ্যে রাজশাহীর চার জন, নওগাঁ ও নাটোরের দুই জন করে এবং মেহেরপুরের একজন ছিলেন। গত জুলাই মাসে করোনায় ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ২৬১ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৫১৩টি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading