লেনদেন শীর্ষে বেক্সিমকো

লেনদেন শীর্ষে বেক্সিমকো
বেক্সিমকো

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১| আপডেট ১৬:১৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ আগস্ট) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১৫৫ কোটি ৬২ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা লাফার্জহোলসিম সিমেন্টের শেয়ার লেনদেন হয়েছে ৭৯ কোটি ৯ লাখ ৭৯ হাজার টাকার।

৭৪ কোটি ৬৯ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে লঙ্কাবাংলা ফাইনান্স।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আইএফআইসি ব্যাংক, সিটি জেনারেল ইন্সুরেন্স, অরিয়ন ফার্মা, জিবিবি পাওয়ার, আল-আরাফা ইসলামী ব্যাংক, ম্যাকসন্স স্পিনিং ও জেনেক্স ইনফোসিস।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading