নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের দল ঘোষণা, ফিরলেন মুশফিক-লিটন
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১| আপডেট ১৬:৩০
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে এই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিব স্বভাবতই দলে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। এ দুজনের পাশাপাশি দলে ফিরেছেন আমিনুল ইসলাম বিপ্লবও। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন কেবল মোহাম্মদ মিঠুন।
করোনাকালের এই সিরিজে জৈব-সুরক্ষা বলয়ে যথেষ্ট বিকল্প রাখতে স্কোয়াডে নেয়া হয়েছে ১৯ জনকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দল ছিল ১৭ জনের।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।
ইউডি/এজেএস

