নারীদের নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হয়: শিল্পা

নারীদের নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হয়: শিল্পা

উত্তরদক্ষিণ| শনিবার, ২১ আগস্ট ২০২১| আপডেট ১৩:০০

জনপ্রিয় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সম্প্রতি তিনি ‘সুপার ড্যান্সার ফোর’ নাচের রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে ফিরেছেন। ফিরেই নারীশক্তি নিয়ে রীতিমতো গর্জে ওঠেন এই অভিনেত্রী।

প্রায় এক মাস কাজ থেকে বিরতিতে ছিলেন শিল্পা।‘সুপার ড্যান্সার ফোর’ শোয়ের একটি প্রোমো প্রকাশ হয়েছে। এতে দেখা যাচ্ছে, ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের জীবন নিয়ে একটি ড্যান্স পারফরম্যান্স করেন এক প্রতিযোগী। এটি দেখে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন শিল্পা। এরপর নিজেকে সামলে তিনি বলেন, ‘এখনো ঝাঁসির রানির গল্প গাঁথা শুনলেই কেন জানি আমার চোখের সামনে আমাদের সমাজের চেহারাটা স্পষ্ট ফুটে ওঠে। নারীদের নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হয়, স্বামী না থাকলে তার অস্তিত্বের জন্য লড়তে হয়, সন্তানের জন্য লড়াই করতে হয়। রানির গল্প আমাদের লড়াইয়ের শক্তি দেয়, ঐতিহাসিক এই চরিত্র আমাদের হার মানতে বাধা দেয়।’

গত ১৯ জুলাই রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। এই মামলার প্রভাব শিল্পার ওপরও পড়েছে। কটাক্ষ ও বিদ্রূপের শিকার হয়েছেন তিনি। অনেকেই মনে করছেন, রানি লক্ষ্মীবাঈয়ের লড়াইয়ের সঙ্গে হয়তো নিজের বর্তমান জীবনের মিল খুঁজে পেয়েছেন শিল্পা। এজন্য আবেগাপ্লুত হয়ে কথাগুলো বলেছেন তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading