করোনা: মমেক হাসপাতালের ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ| শনিবার, ২১ আগস্ট ২০২১| আপডেট ১৪:৩০
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা পজিটিভ ৮ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬ জনের।
শনিবার (২১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ২৪৭ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনা ও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ২৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, শুক্রবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে মোট ৪৪৮টি নমুনা পরীক্ষা করে ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.৪১ শতাংশ।
ইউডি/কেএস

