বনানীর ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

বনানীর ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

উত্তরদক্ষিণ| শনিবার, ২১ আগস্ট ২০২১| আপডেট ১৪:৪৫

প্রায় চার ঘণ্টা চেষ্টার পর বনানীর ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে।

শনিবার (২১ আগস্ট) দুপুর ১টা ১ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রোজিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার সকাল ৯টার দিকে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।আগুন নিয়ন্ত্রণে ১৫টি ইউনিট কাজ করে। এছাড়াও আগুন নিয়ন্ত্রণে আনতে বিমানবাহিনীর পানিবাহী দুটি গাড়ি যোগ দেয়।

ফায়ারের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভবনটির তিন তলায় যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে এমিকন নামে একটি প্রতিষ্ঠানের গোডাউন রয়েছে। ওই গোডাউনে খেলাধুলার ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী বানানো হতো। এগুলো মূলত মেটাল দিয়ে তৈরি করা হতো। আর এসব মেটালে প্রচুর পরিমাণ কেমিক্যাল থাকে। যার কারণে ভয়াবহ ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এই ধোঁয়া আশপাশেও ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সহকারী পরিচালক রায়হান কবির বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মী বাদে হতাহত হওয়া আর কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ভবনের ভেতরে কেউ আটকে আছে কি না, সে খোঁজ নেওয়া হচ্ছে।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading