মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির জামালের ইন্তেকাল
উত্তরদক্ষিণ| রবিবার, ২২ আগস্ট ২০২১| আপডেট ২২:০০
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা জামাল আহাম্মদ ফকির (কমান্ডার ফকির জামাল) ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিউন)।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বীর মুক্তিযোদ্ধা জামাল আহাম্মদ ফকিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

