বৃষ্টির তোপে ভেসে যায় দ্বিতীয় দিনের টেস্ট
উত্তরদক্ষিণ| রবিবার, ২২ আগস্ট ২০২১| আপডেট ০৭:৩০
জ্যামাইকার কিংস্টন ওভালে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান। এই বৃষ্টির তোপে ভেসে যায় দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন।
শনিবার (২১ আগস্ট) কিন্তু বৃষ্টির কারণে স্থানীয় সময় একটি বলও মাঠে গড়ায়নি। জ্যামাইকার আকাশে এদিন সকাল থেকেই ছিল মেঘের ঘনঘটা। তাতে থেমে থেমে সারাদিনই হয়েছে বৃষ্টি।
উইন্ডিজের বিপক্ষে প্রথম দিন টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তান ৩ রানেই হারিয়ে বসেছিল ৩ উইকেট। সেখান থেকে অধিনায়ক বাবর আজম ও ফাওয়াদ আলম দলকে টেনে তোলেন। তারা দুজন চতুর্থ উইকেটে ১৫৮ রানের জুটি গড়েন। বাবর আজম ৭৫ রান করে আউট হলেও ৭৬ রান নিয়ে রিটায়ার্ড হার্ট হন ফাওয়াদ আলম। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ২১২ রান তুলে প্রথম দিন শেষ করা তারা।
ক্রিজে ছিলেন মোহাম্মদ রিজওয়ান (২২) ও ফাহিম আশরাফ (২৩)। আজ রোববার বৃষ্টি বাগড়া না দিলে তারা দুজন তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।
প্রথম দিন পাকিস্তানের যে চারটি উইকেটের পতন ঘটেছে তার ৩টিই নিয়েছেন উইন্ডিজের অভিজ্ঞ পেসার কেমার রোচ। অন্যটি নিয়েছেন জয়ডেন সিলস। নাটকীয়ভাবে প্রথম টেস্ট জয় পাওয়া উইন্ডিজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে।
ইউডি/কেএস

