সানলাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা স্থগিত
উত্তরদক্ষিণ| রবিবার, ২২ আগস্ট ২০২১| আপডেট ১৩:১০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা রবিবার (২২ আগস্ট) বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবারয কারণে কোম্পানিটি পর্ষদ সভা স্থগিত করেছে। কোম্পানি পর্ষদ সভার নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানাবে। খবর-ডিএসই।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ,২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পানির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পরযালোচনা ও প্রকাশ করা হবে।
২০১৯ সালে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি।

