সূচকের ব্যাপক উত্থানে চলছে লেনদেন

সূচকের ব্যাপক উত্থানে চলছে লেনদেন

উত্তরদক্ষিণ| রবিবার, ২২ আগস্ট ২০২১| আপডেট ১২:৪০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার (২২ আগস্ট) মূল্য সূচকের ব্যাপক উত্থানে চলছে লেনদেন। রবিবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন বেলা ১১টা ৩৬ মিনিটে ডিএসইতে ১ হাজার ৯৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৪২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৭৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৪৬ পয়েন্টে। ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০১টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ৩১ কোটি ৫৭ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading