২৫ আগস্ট ফনিক্স ইন্স্যুরেন্সের পর্ষদ সভা
উত্তরদক্ষিণ| রবিবার, ২২ আগস্ট ২০২১| আপডেট ১৩:৩০
বুধবার (২৫ আগস্ট) পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফনিক্স ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা বুধবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। খবর-ডিএসই।
সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২১ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৬৯ পয়সা।

