করোনা: ময়মনসিংহ মেডিক্যালে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু

করোনা: ময়মনসিংহ মেডিক্যালে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ| রবিবার, ২২ আগস্ট ২০২১| আপডেট ১৪:৪৫

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৩ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১০ জনের।

রবিবার (২২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ২৩৬ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।এছাড়াও করোনা ও উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, শনিবার ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে মোট ৭০৯টি নমুনা পরীক্ষা করে ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭.৫ শতাংশ।

ইউডি/কেএস

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading