ঝড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আশঙ্কা, ৬ অঞ্চলের নদীবন্দরে সতর্কবার্তা
উত্তরদক্ষিণ। রবিবার, ২৬ জুলাই, ২০২৬, আপডেট ১২:৫০
সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া-বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এ সময় এসব অঞ্চলে নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ০৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানায় সংস্থাটি।
পূর্বাভাসে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
ইউডি/কেএস

