ডিএসই সূচক নতুন উচ্চতায় পৌঁছে রেকর্ড গড়েছে

ডিএসই সূচক নতুন উচ্চতায় পৌঁছে রেকর্ড গড়েছে
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ| রবিবার, ২২ আগস্ট ২০২১| আপডেট ১৫:৩০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২২ আগস্ট) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই সূচক নতুন উচ্চতায় পৌঁছে রেকর্ড গড়েছে।

ডিএসই’র ইতিহাসে প্রথমবারের মতো ডিএসইএক্স সূচক ৬ হাজার ৮০০ পয়েন্টের মাইলফলক অতিক্রম করে ৬ হাজার ৮৪২.২৩ পয়েন্ট ছুঁয়েছে। একইভাবে ডিএস-৩০ ও ডিএসই শরিয়াহ সূচকও সর্বোচ্চ স্থানে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে।

এদিন, ডিএসইর প্রধান ডিএসইএক্স সূচক ৮১.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৪২.২৩ পয়েন্টে। সূচকটি অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। এর আগে গত ১৭ আগস্ট ডিএসইএক্স সূচকটি ৬ হাজার ৬ হাজার ৭৮৭.১৬ পয়েন্টে পেঁছে নতুন রেকর্ড গড়েছিল।

রবিবার (২২ আগস্ট) একইভাবে ডিএসই-৩০ সূচক ২৮.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৫১.৮৯ পয়েন্টে, যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ অবস্থান। একইভাবে ডিএসই শরিয়াহ সূচক ১৮.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৭৯.৭২ পয়েন্টে, যা ডিএসইর ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান।

দিন শেষে ডিএসইতে ৩৭৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪৭টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। ডিএসইতে এদিন ২ হাজার ৬৯৮ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪০০ কোটি টাকা বেশি।

পাশাপাশি সিএসই’র প্রধান সূচক সিএসইএক্স ও সার্বিক সূচক সিএএসপিআই অতীতের সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে।

এদিন উভয় শেয়ারবাজারে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ১৩৭.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৯৫৮.১৯ পয়েন্টে, যা সিএসই ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান। আর সার্বিক সিএএসপিআই সূচক ২৩৪.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৯৪৭.৪৪ পয়েন্টে, যা সিএসইর ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান।

এদিন, সিএসইতে ৩২৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৬টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। দিন শেষে সিএসইতে ৯৯ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা বেশি।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading