দর বৃদ্ধির শীর্ষে আজিজ পাইপস

দর বৃদ্ধির শীর্ষে আজিজ পাইপস

উত্তরদক্ষিণ| রবিবার, ২২ আগস্ট ২০২১| আপডেট ১৯:০০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২২ আগস্ট) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪৭টির বা ৬৫.৬৯ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আজিজ পাইপসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস বৃহস্পতিবার (১৯ আগস্ট) আজিজ পাইপসের ক্লোজিং দর ছিল ১১৯ টাকা। রবিবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৩০ টাকা ৯০ পয়সা। অর্থাৎ রবিবার (২২ আগস্ট) কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আজিজ পাইপস ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দেশ সোনারগাঁও টেক্সটাইলের ৯.৯৬ শতাংশ, এসোসিয়েট অক্সিজেনের ৯.৯০ শতাংশ, মেট্রোস্পিনিংয়ের ৯.৮৯ শতাংশ, রিং শাইনের ৯.৮৪ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৯.৮২ শতাংশ, জনতা ইন্সুরেন্সের ৯.৬৬ শতাংশ, এসবিএবি ব্যাংকের ৯.৭৭ শতাংশ, সোনারবাংলা ইন্সুরেন্সের ৯.৬৫ শতাংশ, পূরবী জেনারেল ইন্সুরেন্সের ৯.০২ শতাংশ এবং এক্সপ্রেস ইন্সুরেন্সের ৮.৩৩ শতাংশ দর বেড়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading