আবরার হত্যা: দুই আসামির সাফাই সাক্ষ্য

আবরার হত্যা: দুই আসামির সাফাই সাক্ষ্য
আবরার

উত্তরদক্ষিণ| রবিবার, ২২ আগস্ট ২০২১| আপডেট ১৯:১০

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বী (২২) হত্যা মামলায় দুই আসামি আদালতে সাফাই সাক্ষী দিয়েছেন। তারা হলেন মেফতাহুল ইসলাম জিওন ও মেহেদী হাসান রাসেল।

রবিবার (২২ আগস্ট) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে দুই আসামি এই সাক্ষ্য দেন। বিচারক সাফাই সাক্ষ্যগ্রহণ শেষে আগামীকাল সোমবার পরবর্তীতে আসামিদের সাফাই সাক্ষী দেওয়ার দিন নির্ধারণ করেছেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবু আব্দুল্লাহ মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৮ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের একটি কক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা আবরারকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরারের বাবা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading