টপটেন লুজারের শীর্ষে স্ট্যাইল ক্রাফট

টপটেন লুজারের শীর্ষে স্ট্যাইল ক্রাফট

উত্তরদক্ষিণ| সোমবার, ২৩ আগস্ট ২০২১| আপডেট ১৬:১৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে স্ট্যাইল ক্রাফট লিমিটেড। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির দর ১১ টাকা ৩০ পয়সা বা ৫.৭৯ শতাংশ কমেছে।

সোমবার কোম্পানিটি সর্বশেষ ১৮৪ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ২২৪ বারে ৩ লাখ ৪৯ হাজার ৪৬৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২ টাকা ৬০ পয়সা বা ৫.৬৯ শতাংশ দর কমেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারির ৭ টাকা ৫০ পয়সা বা ৪.৪৩ শতাংশ দর কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম টেক্স, সাইফ পাওয়ারটেক, কর্ণফুলী ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস, ফার্স্ট ফিন্যান্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading