১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দেশ জেনারেল ইন্স্যুরেন্সের

১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দেশ জেনারেল ইন্স্যুরেন্সের

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১| আপডেট ১৪:৩০

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

সোমবার (২২ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। খবর-কোম্পানি।

সর্বশেষ বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৩৬ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৯৩ পয়সা। আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ সেপ্টেম্বর।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading