ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

উত্তরদক্ষিণ| বুধবার, ২৫ আগস্ট ২০২১| আপডেট ১০:০০

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে ওই ভ্যানের এক নারী যাত্রী।

বুধবার (২৫ আগস্ট) সকালে বিষয়টি এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত নিশ্চিত করেছেন। ভ্যানচালক কবির (২৭) উপজেলার সল্লা চরপাড়া গ্রামের বাসিন্দা। আহত ওই নারী একই উপজেলার দেউপুর চকপাড়া গ্রামের শরিফ মিয়ার স্ত্রী মর্জিনা বেগম।

নিহতের পরিবারের সদস‌্যদের বরাত দিয়ে ইয়াসির আরাফাত জানান, রাত ১০টার দিকে ওই ভ্যানচালক নারী যাত্রীকে নিয়ে হাতিয়া বাসস্ট্যান্ড থেকে সল্লা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। হাতিয়া ব্রিজ পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি ভ্যানটিকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ বাড়িতে নিয়ে যায়। আহত ওই নারীকে উদ্ধার করে সল্লা বাসস্ট্যান্ড নিয়ে যায় স্থানীয়রা । এসময় পুলিশ খবর পেয়ে আহত ওই নারীকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে ওই নারীর চিকিৎসা চলছে।

ইউডি/কেএস

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading