মা-ছেলেকে অপহরণের সিআইডির এএসপিসহ আটক ৩
উত্তরদক্ষিণ| বুধবার, ২৫ আগস্ট ২০২১| আপডেট ১৫:২৫
দিনাজপুরের চিরিরবন্দরে মা-ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় রংপুর জোনের সিআইডির সহকারী পুলিশ সুপারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে সদর উপজেলার বাঁশেরহাট থেকে তাদের আটক করা হয়।
বুধবার (২৫ আগস্ট) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর জোনের সিআইডির ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) আতাউর রহমান। তাদের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এএসপি সারোয়ার কবির। ভুক্তভোগী পরিবার সাড়ে ৮ লাখ টাকা দিতে গেলে ওই চারজনকে আটক করে পুলিশ।
আটকরা হলেন— রংপুর জোনের সিআইডির সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবির, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক।
চিচিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
ইউডি/কেএস

