সূচকের সামান্য পতনে শেষ হয়েছে লেনদেন

সূচকের সামান্য পতনে শেষ হয়েছে লেনদেন

উত্তরদক্ষিণ| বুধবার, ২৫ আগস্ট ২০২১| আপডেট ১৫:০০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২৫ আগস্ট) মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। খবর-ডিএসই।

এদিন ডিএসইতে টাকার অংকে ২ হাজার ৫৭০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। বুধবার ডিএসইতে মঙ্গলবারের (২৪ আগস্ট) তুলনায় ১৯২ কোটি ১৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৭৬২ কোটি ৯ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৭৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে। ডিএসইতে মোট ৩৭৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, দর কমেছে ১৯৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৭ পয়েন্ট কমে ২০ হাজার ৪৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১০০ কোটি ২২ লাখ টাকার শেয়ার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading