দর পতনের শীর্ষে এইচআর টেক্সটাইল

দর পতনের শীর্ষে এইচআর টেক্সটাইল

উত্তরদক্ষিণ| বুধবার, ২৫ আগস্ট ২০২১| আপডেট ১৫:৪৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ আগস্ট) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৬টির বা ৫২.৪০ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এইচআর টেক্সটাইলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত কার্যদিবস মঙ্গলবার (২৪ আগস্ট) এইচআর টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ৮২ টাকা ৬০ পয়সা। বুধবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৭৮ টাকায়। অর্থাৎ এদিন কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৬০ পয়সা বা ৫.৫৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে এইচআর টেক্সটাইলের ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিএনএ টেক্সটাইল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, কুইন সাউথ টেক্সটাইল, আফতাব অটো, আনলিমা ইয়ার্ন, জেনেক্স ইনফোসিস, সাফকো স্পিনিং, আরএসআরএম স্টিল এবং প্রাইম টেক্সটাইলের দর কমেছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading