দর বৃদ্ধির শীর্ষে সিভিও পেট্রোকেমিক্যাল
উত্তরদক্ষিণ| বুধবার, ২৫ আগস্ট ২০২১| আপডেট ১৬:০০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ আগস্ট) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫২টির বা ৪০.৬৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সিভিও পেট্রোকেমিক্যালের। খবর-ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস মঙ্গলবার (২৪ আগস্ট) সিভিও পেট্রোকেমিক্যালের ক্লোজিং দর ছিল ১৫৬ টাকা। বুধবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৭১ টাকা ৬০ পয়সা। অর্থাৎ এদিন কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সিভিও পেট্রোকেমিক্যাল ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এসবিএসি ব্যাংক, আইপিডিসি, পদ্মা লাইফ, ফু-ওয়াং ফুড, ইসলামি ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, প্রাইম ফাইন্যান্স, আরামিট লিমিটেড এবং সালভো কেমিক্যালের দর বেড়েছে।

