সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১| আপডেট ০৯:২০

রাজবাড়ী জেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় এ দুঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং এলাকার আবুল হোসেনের ছেলে মুক্তার হোসেন (৩৮) ও সাউথ স্টেট ১১১ এলাকার মৃত খালেক শেখের ছেলে রাকিব উদ্দিন (৪০)।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, রাকিব ও মুক্তার ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময় পাংশা কলেজ মোড় এলাকায় নির্মাণাধীন ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির বাস তাদের চাপা দিলে তারা ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়দের সংবাদে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পাংশা ফায়ার সার্ভিস ও স্টেশন কার্যালয়ের স্টেশন অফিসার রয়েল আহম্মেদ জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এরপর মরদেহ দুইটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading