করোনা: মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

করোনা: মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১| আপডেট ০৯:৪০

ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা পজিটিভ ছিলো চার জনের। আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে তিন জনের।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সাত জনের মৃত্যু হয়েছে। এছাড়া, করোনা ও উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন। আইসিইউতে ১২ জনসহ মোট ১৯১ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, বুধবার ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ‌্যান্টিজেন টেস্টে মোট ৫৯১টি নমুনা পরীক্ষা করে ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯.৪৫ শতাংশ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading